মাদ্রাসার বৈশিষ্ট্য ও ভিন্নতা সমূহ
মিসবাহুল উলূম একাডেমি এন্ড হাফেজ রাইটিং সেন্টার একটি আধুনিক দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান।
এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, অভিজ্ঞ শিক্ষক এবং কল্যাণমুখী পরিবেশ।
আমাদের বৈশিষ্ট্যগুলো হলো:
- কোলাহলমুক্ত নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান।
- অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা।
- ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার অনন্য সংমিশ্রণ।
- IPA পদ্ধতিতে আন্তর্জাতিক মানসম্পন্ন ইংরেজি ও আরবি পাঠদান।
- প্রতিটি শিক্ষার্থীকে শুদ্ধ বাংলায় কথা বলার চর্চা করানো।
- শুদ্ধ ভাষায় কথা বলার জন্য সঠিক শব্দচয়ন, প্রমিত উচ্চারণ ও আঞ্চলিকতা পরিহার করে বিশুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি ও উপস্থাপনার প্রশিক্ষণ দেওয়া।
- বিশেষ কৌশল প্রয়োগ করে শিক্ষার্থীদের মুখের জড়তা কাটানো।
- বাংলা, ইংরেজি ও আরবি সুন্দর হাতে লেখার প্রশিক্ষণ।
- English এবং Arabic spoken ক্লাসের বিশেষ ব্যবস্থা।
- হিফজুল কুরআনের জন্য আলাদা বিভাগ ও বিশেষ ব্যবস্থা।
- আমাদের প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থী প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ধারাবাহিক পড়াশুনা করলে জেনারেল শিক্ষার পাশাপাশি কুরআনুল কারীম মুখস্থ হয়ে যাবে, ইনশাআল্লাহ।
- দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্ন ও সহায়তা।
- প্লে থেকে ৫ম শ্রেণির মধ্যে আরবি ও ইংরেজি ভাষায় কথা বলার যোগ্যতা অর্জন।
- বালক ও বালিকা উভয়ের জন্য পৃথক শাখা।
- স্কুল শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ব্যবস্থা।
- শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের জন্য বিশেষ কার্যক্রম।
- অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং ও বিশেষ কোর্সে অংশগ্রহণের সুযোগ।
- মেধাবৃত্তি প্রদানের ব্যবস্থা।
- সার্বক্ষনিক সিসি ক্যামেরা দ্বারা মাদ্রসার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ।
এই বৈশিষ্ট্যগুলো আমাদের প্রতিষ্ঠানকে একটি আদর্শ দ্বীনি ও আধুনিক শিক্ষার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।