| প্রতিষ্ঠাতা পরিচালকের বানী | |
|---|---|
|
সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ, আজকের সমাজে অনেক অভিভাবক দ্বিধায় থাকেন—সন্তানদের কোথায় ভর্তি করাবেন, কীভাবে তাদের প্রকৃত শিক্ষা নিশ্চিত করবেন। শুধু দুনিয়াবি শিক্ষা দিয়ে সন্তানদের ভবিষ্যৎ গড়া সম্ভব নয়, বরং দ্বীনি শিক্ষা ছাড়া সেই শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। ইসলাম কখনো জ্ঞান অর্জনে বাধা দেয়নি, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয় অপরিহার্য। আমরা লক্ষ্য করেছি, কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নৈতিক ও দ্বীনি শিক্ষার অভাব রয়েছে। এর ফলে সন্তানরা বড় হয়ে সমাজে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না। তাই আমাদের দায়িত্ব হলো সন্তানদের এমন প্রতিষ্ঠানে ভর্তি করানো, যেখানে দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষা একসাথে দেওয়া হয়। আপনার বিবেককে প্রশ্ন করুন—আপনার সন্তান কি আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে? সে কি আপনার জন্য কুরআন তিলাওয়াত করবে? আপনি কি তাকে নামাজ, কুরআন ও দ্বীনি মাসায়েল শিখিয়েছেন? যদি না করে থাকেন, তবে এখনই সময় সন্তানদের সঠিক পথে পরিচালিত করার। মিসবাহুল উলূম একাডেমি সেই দায়িত্ব পালনের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমরা চেষ্টা করি শিশুদেরকে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে, যাতে তারা আদর্শ নাগরিক হয় এবং অভিভাবকদের জন্য দোয়া করতে পারে। আল্লাহ তায়ালা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের সন্তানদেরকে দ্বীনি ও দুনিয়াবি উভয় শিক্ষায় সমৃদ্ধ করুন। আমিন। আব্দুর রহমান বিন সুরুজ প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মিসবাহুল উলুম একাডেমি |
|