| আল্লাহ তায়ালার প্রিয় হাবিব, সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সা.) এর উপর প্রথম ওহি অবতীর্ণ হয় — “ইকরা” (পড়)। হুজুর (সা.) এরশাদ করেছেন, নর-নারী সকলের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে আমাদের দেশে সিংহভাগ মানুষই সেই শিক্ষা থেকে বঞ্চিত। বিশেষ করে মা-বোনদের মধ্যে দ্বীনি শিক্ষার প্রচলন খুবই কম।
এই অবহেলিত নারীসমাজসহ সমাজের সকল শ্রেণির মানুষকে দ্বীনি ও আধুনিক শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে মিসবাহুল উলূম একাডেমি এন্ড হাফেজ রাইটিং সেন্টার। এখানে বালক ও বালিকা উভয় শাখায় ভর্তি চলছে। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদেরকে ইসলামী আদর্শে গড়ে তোলা, পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষ করে তোলা।
উদ্দেশ্য
- আল্লাহ প্রদত্ত ইলম অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ
- দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম তৈরি
- সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা
লক্ষ্য
- মহিলাদের ও পুরুষদের মধ্যে ইসলামী শিক্ষার সম্প্রসারণ ও বাস্তবায়ন
- পবিত্র কুরআন শিক্ষার ব্যাপক প্রচলন
- শরয়ি পর্দায় উদ্বুদ্ধকরণ
- কুরআন-সুন্নাহের আলোকে জীবন গড়ার প্রশিক্ষণ
- নিরক্ষরতা দূরীকরণ
- দেশের আর্ত সামাজিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অবদান রাখা
- শিশুদের জন্য প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সাধারণ ও দ্বীনি শিক্ষার সমন্বিত ব্যবস্থা
বৈশিষ্ট্য
- কল্যাণমুখী মনোরম পরিবেশ
- অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক দ্বারা পাঠদান
- ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার অনন্য সংমিশ্রণ
- IPA পদ্ধতিতে আন্তর্জাতিক মানের ইংরেজি ও আরবি পাঠদান
- বাংলা, ইংরেজি ও আরবি সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ
- English & Arabic spoken ক্লাসের বিশেষ ব্যবস্থা
- হিফজুল কুরআনের জন্য আলাদা বিভাগ
- শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন
- আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ব্যবস্থা
- মেধাবৃত্তি প্রদান ও অভিভাবকদের জন্য বিশেষ কোর্স
সামাজিক উন্নয়ন
- এলাকার মহিলাদের ও অভিভাবকদেরকে নিয়মিত জমায়েত করে দ্বীনি বিষয়ে আলোচনা, কুরআন শিক্ষা, নামাজ ও মাসায়েল শিক্ষাদান
- অসচ্ছল, ইয়াতিম, বিধবা ও বয়োবৃদ্ধ নারী-পুরুষের অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা দানের ব্যবস্থা
- যাকাত, সদকা, কুরবানির চামড়া, দান-খয়রাত বা চাঁদার মাধ্যমে একটি কল্যাণ ফান্ড গড়ে তোলা
- সমাজের প্রতিটি মানুষকে কুরআন-সুন্নাহের অনুসারী হিসেবে এবং প্রতিটি পরিবারকে ইসলামের দূর্গ হিসেবে গড়ে তোলা
ভবিষ্যৎ পরিকল্পনা
- ইফতা বিভাগ – ফিকহ শাস্ত্রে উচ্চতর শিক্ষা
- আরবি সাহিত্য বিভাগ – আরবি ভাষা ও সাহিত্যে দক্ষতা অর্জন
- হিফজুল কুরআন বিভাগ – কুরআনের হাফেজ/হাফেজা হওয়ার সুযোগ
- কারিগরি শিক্ষা বিভাগ – কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ কোর্সসহ বহুমুখী টেকনিক্যাল ও কারিগরি শিক্ষা
|