হাতের লেখা প্রশিক্ষণ কোর্স
মিসবাহুল উলুম একাডেমি-তে আমরা সুন্দর ও শুদ্ধ হাতের লেখা চর্চার জন্য বিশেষ কোর্স চালু করেছি। এই কোর্সে বাংলা, আরবি ও ইংরেজি—তিনটি ভাষায় হাতের লেখা প্রশিক্ষণ দেওয়া হয়।
কোর্সের উদ্দেশ্য
- শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকে সুন্দর হাতের লেখা শেখানো
- কোরআন তেলাওয়াত ও আরবি লেখায় শুদ্ধতা নিশ্চিত করা
- বাংলা ও ইংরেজি লেখায় স্পষ্টতা, গতি ও সৌন্দর্য বৃদ্ধি করা
- ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত জীবনে লেখার দক্ষতা উন্নত করা
কারা অংশগ্রহণ করতে পারবেন
- স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা
- শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ
- যারা বাংলা, আরবি বা ইংরেজি লেখায় দক্ষতা বাড়াতে চান
কোর্সের বৈশিষ্ট্য
- অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে ক্লাস
- প্র্যাকটিক্যাল অনুশীলন ও নিয়মিত মূল্যায়ন
- সহজবোধ্য ও ধাপে ধাপে শেখার ব্যবস্থা
- সবার জন্য উন্মুক্ত ভর্তি ব্যবস্থা
সময়সূচি ও ভর্তি
- কোর্স শুরু: প্রতি মাসের প্রথম সপ্তাহে
- সময়কাল: ৩ মাস
- ভর্তি ফি: একাডেমির নিয়ম অনুযায়ী
যোগাযোগ
অফিস সময়: সকাল ৯টা – বিকাল ৪টা
ফোন:01718-039848, 01925-424948
ইমেইল: info@misbahululum.com |